ঢাকায় অনুষ্ঠিত হলো এফএইচ অ্যাসোসিয়েশনের ডোনার ও পার্টনারশীপ ফোরাম ২০২৬
FH Association (Food for the Hungry)
01 September 2026 10:58 AM 43 reads
টেকসই ও জনগণকেন্দ্রিক উন্নয়নের লক্ষ্যে পার্টনারশীপ জোরদারের আহ্বান ডোনার ও উন্নয়ন সহযোগীদের
ঢাকা, ২৪ আগস্ট ২০২৬: উন্নয়ন কার্যক্রমে পারস্পরিক আস্থা ও দীর্ঘমেয়াদি সহযোগিতার ভিত্তি আরও মজবুত করতে ঢাকায় অনুষ্ঠিত হলো ডোনার ও পার্টনারশীপ ফোরাম ২০২৬, যার আয়োজক ছিল এফএইচ অ্যাসোসিয়েশন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ড. মোহাম্মদ জকরিয়া, মহাপরিচালক, এনজিও বিষয়ক ব্যুরো (NGOAB)। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ড. কে. এম. মামুন উজ্জামান, পরিচালক (প্রকল্প-১ ও ২) এবং যুগ্মসচিব, এনজিও বিষয়ক ব্যুরো (NGOAB)।
প্রধান অতিথির বক্তব্যে ড. মোহাম্মদ জকরিয়া সরকারি-বেসরকারি উন্নয়ন অংশীদারিত্বের গুরুত্ব তুলে ধরে বলেন, দেশের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে উন্নয়ন সংস্থা, দাতা প্রতিষ্ঠান এবং সরকারের মধ্যে সমন্বিত উদ্যোগ ও কার্যকর সহযোগিতা অত্যন্ত জরুরি। তিনি স্থানীয় সক্ষমতা বৃদ্ধি, জবাবদিহিতা এবং টেকসই উন্নয়ন উদ্যোগে দীর্ঘমেয়াদি বিনিয়োগের ওপর গুরুত্বারোপ করেন।
বিশেষ অতিথি ড. কে. এম. মামুন উজ্জামান বলেন, উন্নয়ন কার্যক্রমের সফল বাস্তবায়নের জন্য সরকারের নীতিমালা ও উন্নয়ন সহযোগীদের কার্যক্রমের মধ্যে শক্তিশালী সমন্বয় প্রয়োজন। তিনি স্থানীয় পর্যায়ে জনগণকেন্দ্রিক উদ্যোগকে আরও কার্যকর করতে পার্টনারশীপভিত্তিক কাজের গুরুত্ব তুলে ধরেন।
এফএইচ অ্যাসোসিয়েশনের এই উদ্যোগে ডোনার সংস্থা, উন্নয়ন সহযোগী প্রতিষ্ঠান ও প্রশাসনিক পর্যায়ের নীতিনির্ধারকদের একই মঞ্চে একত্র করা সম্ভব হয়।
ফোরামে বিভিন্ন ডোনার ও উন্নয়ন সহযোগী সংস্থার প্রতিনিধিবৃন্দ, এনজিওর ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, এফএইচ অ্যাসোসিয়েশনের ঊর্ধ্বতন নেতৃত্ব ও কর্মকর্তাবৃন্দ এবং পার্টনার প্রতিষ্ঠানের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।
আলোচনায় বাংলাদেশের বর্তমান উন্নয়ন পরিস্থিতি, চলমান কার্যক্রম, পার্টনারশীপের নতুন সুযোগ, স্থানীয় পর্যায়ে কার্যকর ও টেকসই পরিবর্তন সৃষ্টির কৌশল, সম্পদের সর্বোত্তম ব্যবহার এবং ভবিষ্যৎ সহযোগিতার সম্ভাবনা গুরুত্বের সঙ্গে উঠে আসে। অংশগ্রহণকারীরা নিজ নিজ অভিজ্ঞতা ও সুপারিশ তুলে ধরেন এবং উন্নয়ন কার্যক্রমের প্রভাব সম্প্রসারণে পারস্পরিক সহযোগিতা জোরদারের ওপর গুরুত্বারোপ করেন।
এফএইচ অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে সংস্থার চলমান কার্যক্রম, অর্জন, মাঠপর্যায়ের অভিজ্ঞতা এবং ভবিষ্যৎ অগ্রাধিকার সম্পর্কে অংশগ্রহণকারীদের অবহিত করা হয়। পাশাপাশি স্থানীয় পার্টনার, ডোনার সংস্থা, সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান এবং অন্যান্য অংশীজনের মধ্যে কার্যকর সমন্বয়ের প্রয়োজনীয়তার ওপর আলোকপাত করা হয়।
উপস্থিত ডোনার ও উন্নয়ন সহযোগীরা এফএইচ অ্যাসোসিয়েশনের কার্যক্রম নিয়ে তাঁদের মূল্যবান মতামত ও পরামর্শ প্রদান করেন এবং ভবিষ্যতে সহযোগিতা অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন।
এফএইচ অ্যাসোসিয়েশন বিশ্বাস করে, এ ধরনের পার্টনারশীপমূলক প্ল্যাটফর্ম উন্নয়ন সহযোগীদের মধ্যে পারস্পরিক বোঝাপড়া বৃদ্ধি, জ্ঞান ও অভিজ্ঞতা বিনিময় এবং ভবিষ্যৎ সহযোগিতার নতুন সুযোগ সৃষ্টিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
Youtube Video Link:
- ঢাকায় এফএইচের দাতা ও অংশীদারিত্ব সভা অনুষ্ঠিত । Fh Association । ATN Bangla News
- উন্নয়ন সহযোগিতা জোরদারে ঢাকায় দাতা ও নীতিনির্ধারকদের সভা | ETV | ETV Business
News Media Link:
- FH holds donor, partnership meeting in Dhaka | The Business Standard
- ঢাকায় এফএইচের দাতা ও অংশীদারিত্ব সভা অনুষ্ঠিত, টেকসই উন্নয়নে জোর
- theshuttletimes.com-ঢাকায়-এফএইচের-দাতা-ও-অংশীদারিত্ব-সভা-অনুষ্ঠিত-709
- FH holds donor, partnership meeting in Dhaka | The Business Standard
- agrilife24.com/2027/article/fh-holds-donor-and-partnership-meeting-in-dhaka
- ঢাকায় এফএইচের দাতা ও অংশীদারত্ব সভা । খবরের কাগজ
- ঢাকায় এফএইচের দাতা ও অংশীদারিত্ব সভা - Dhakamirror24.net
- FH Holds Donor and Partnership Meeting in Dhaka - Newturn24
- টেকসই উন্নয়নে অংশীদারিত্ব জোরদারের আহ্বান এফএইচের
- টেকসই উন্নয়ন ও অংশীদারিত্ব জোরদারে ঢাকায় এফএইচের বিশেষ সভা - GBangla Global
- উন্নয়ন সহযোগীদের সঙ্গে অংশীদারত্ব বাড়াতে ঢাকায় এফএইচের সভা - Dhakamail.com
- উন্নয়ন সহযোগিতা জোরদারে ঢাকায় দাতা ও নীতিনির্ধারকদের সভা | ETV | ETV Business
- ঢাকায় এফএইচের দাতা ও অংশীদারত্ব সভা | কালবেলা
- দাতা-উন্নয়ন সহযোগীদের সঙ্গে অংশীদারত্ব জোরদারে ঢাকায় এফএইচের সভা - JagoNews24
- ঢাকায় এফএইচের দাতা ও অংশীদারিত্ব সভা - jaijaidin.news
- ঢাকায় এফএইচের দাতা ও অংশীদারিত্ব সভা - u71news.com
- ঢাকায় এফএইচের দাতা ও অংশীদারিত্ব সভা অনুষ্ঠিত, টেকসই উন্নয়নে জোর - jugobarta.com
- ঢাকায় এফএইচের দাতা ও অংশীদারিত্ব সভা | দৈনিক এদিন
- ঢাকায় এফএইচের দাতা ও অংশীদারিত্ব সভা - economicnews24.com
Share your thought